তারকেশ্বরের রামনগর এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধেট
দি নিউজ লায়ন; কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠলো হুগলি জেলার তারকেশ্বরের রামনগর এলাকা। তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের১৬৮ নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আট জন জওয়ানের থাকার ব্যাবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফ থেকে।
অভিযোগ সোমবার রাত আটটা নাগাদ ওই এলাকার এক নাবালিকা তার পাশের বন্ধুর বাড়ি থেকে বই আনতে বের হয়। সেই সময় ফাঁকা রাস্তায় ওই নাবালিকাকে একা পেয়ে মুখ চেপে ধরে স্কুলের পাশে একটি বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ।এর পরই ওই নাবালিকা চিৎকার শুরু করতেই স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে।জওয়ানটি ছুটে স্কুল ঘরে ঢুকে যায়।
তার পর তাকে বের করে জুতো দিয়ে মারধোর করা হয়।খবর পেয়ে ঘটনা স্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ।অভিযুক্ত কে শাস্তির দাবিতে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
নাবালিকার পরিবারের পক্ষ থেকে তারকেশ্বর থানায় অভিযোগ জানানো হয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলার তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের রামনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Post a Comment